ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

রাজিব আহসানের সঙ্গে বৈঠক, পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্রে চীনা বিনিয়োগের আগ্রহ

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের অন্যতম জ্বালানি প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপির সঙ্গে বৈঠক করেছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহিত করে। তবে পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

পায়রা বন্দরের ক্রমবর্ধমান কার্যক্রমের সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চীনা প্রতিষ্ঠানের এ আগ্রহ পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজিব আহসানের সঙ্গে বৈঠক, পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্রে চীনা বিনিয়োগের আগ্রহ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের অন্যতম জ্বালানি প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপির সঙ্গে বৈঠক করেছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহিত করে। তবে পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

পায়রা বন্দরের ক্রমবর্ধমান কার্যক্রমের সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চীনা প্রতিষ্ঠানের এ আগ্রহ পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত