ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্স থেকে বহিষ্কার মাদক ব্যবসায় অভিযুক্ত খোকা সরদার

বরিশালের মেহেন্দিগঞ্জে সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্সের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন সরদার ওরফে খোকা সরদারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জিয়া সাইবার ফোর্স—জেডসিএফের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে খোকন সরদারকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত কয়েক দিন আগে সাউথ বাংলা টাইমসে খোকন সরদার ওরফে খোকা সরদারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা এবং অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে।

এদিকে, চানপুর ইউনিয়নের চরখাকাটা মোল্লা স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, খোকন সরদারকে সংগঠন থেকে বহিষ্কারের খবরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্স থেকে বহিষ্কার মাদক ব্যবসায় অভিযুক্ত খোকা সরদার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে সংবাদ প্রকাশের পর জিয়া সাইবার ফোর্সের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন সরদার ওরফে খোকা সরদারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জিয়া সাইবার ফোর্স—জেডসিএফের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে খোকন সরদারকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত কয়েক দিন আগে সাউথ বাংলা টাইমসে খোকন সরদার ওরফে খোকা সরদারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা এবং অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে।

এদিকে, চানপুর ইউনিয়নের চরখাকাটা মোল্লা স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, খোকন সরদারকে সংগঠন থেকে বহিষ্কারের খবরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত