ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা সভা করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের কথা শোনেন এবং সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আগামীর পথচলাকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তিই হোক আগামীর পথচলার মূল ভিত্তি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা সভা করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের কথা শোনেন এবং সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আগামীর পথচলাকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তিই হোক আগামীর পথচলার মূল ভিত্তি।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত