ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মাদককাণ্ডের ঘটনায় পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

‎সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

‎

‎এ ঘটনার পর তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সরকার ও দলের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, এখন থেকে প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি।

‎

‎এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

‎

‎নিজের বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে অবস্থানকে গুরুত্ব দিয়ে বলেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল!”

‎ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর এ সিদ্ধান্তের পরবর্তী রাজনৈতিক প্রভাব কী হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

‎তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেও সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এখন নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মাদককাণ্ডের ঘটনায় পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

‎সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

‎

‎এ ঘটনার পর তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সরকার ও দলের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, এখন থেকে প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি।

‎

‎এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

‎

‎নিজের বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে অবস্থানকে গুরুত্ব দিয়ে বলেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল!”

‎ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর এ সিদ্ধান্তের পরবর্তী রাজনৈতিক প্রভাব কী হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

‎তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেও সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এখন নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

‎

‎

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত