ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে চুরি ৩ লাখ টাকার স্বর্ণালংকার উধাও আটক ২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘর থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ইয়াসিন হাওলাদারের স্ত্রী সাথী বেগম ছোট সন্তান ও শাশুড়িকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের ভেতরে শব্দ শুনে জেগে উঠে চারজনকে দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকারে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় সুমন সরদার ও সায়েম মোল্লা নামে দুজনকে আটক করা হয়। অপর দুজন রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক ভরি ওজনের স্বর্ণের নেকলেস ও আট আনা ওজনের এক জোড়া কানের দুল। যার মোট আনুমানিক মূল্য ৩ লাখ ৩২ হাজার টাকা।

খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। পরে শুক্রবার (২০ নভেম্বর) সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর দুজনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে চুরি ৩ লাখ টাকার স্বর্ণালংকার উধাও আটক ২

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘর থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ইয়াসিন হাওলাদারের স্ত্রী সাথী বেগম ছোট সন্তান ও শাশুড়িকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের ভেতরে শব্দ শুনে জেগে উঠে চারজনকে দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকারে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় সুমন সরদার ও সায়েম মোল্লা নামে দুজনকে আটক করা হয়। অপর দুজন রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক ভরি ওজনের স্বর্ণের নেকলেস ও আট আনা ওজনের এক জোড়া কানের দুল। যার মোট আনুমানিক মূল্য ৩ লাখ ৩২ হাজার টাকা।

খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। পরে শুক্রবার (২০ নভেম্বর) সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর দুজনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত