ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে বিধবা নারীর সাথে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় ৪ জন কে কুপিয়ে জখম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এক বিধবা নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিধবা নারী মোর্শেদা বেগমের ঘরে অনৈতিক সম্পর্কের উদ্দেশ্যে সিরাজ হাওলাদার প্রবেশ করেন এমন অভিযোগের বিষয়টি দেখতে পেয়ে সাদ্দাম বয়াতি প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়।

‎অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিরাজ হাওলাদার, তার ছেলে ফয়সাল হাওলাদার ও রাসেল হাওলাদারসহ ২০-২৫ জন লোক সাদ্দাম বয়াতির ওপর হামলা চালান। এ সময় সাদ্দাম বয়াতির বোন ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রোজিনা বেগম, ভাই মো. সাহাবউদ্দিন বয়াতি এবং গৃহবধূ ফাহিমা বেগমকেও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে বিধবা নারীর সাথে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় ৪ জন কে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এক বিধবা নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিধবা নারী মোর্শেদা বেগমের ঘরে অনৈতিক সম্পর্কের উদ্দেশ্যে সিরাজ হাওলাদার প্রবেশ করেন এমন অভিযোগের বিষয়টি দেখতে পেয়ে সাদ্দাম বয়াতি প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়।

‎অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিরাজ হাওলাদার, তার ছেলে ফয়সাল হাওলাদার ও রাসেল হাওলাদারসহ ২০-২৫ জন লোক সাদ্দাম বয়াতির ওপর হামলা চালান। এ সময় সাদ্দাম বয়াতির বোন ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রোজিনা বেগম, ভাই মো. সাহাবউদ্দিন বয়াতি এবং গৃহবধূ ফাহিমা বেগমকেও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

‎

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত