ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু

দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান মঞ্জুকে প্রধান সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল আনুষ্ঠানিকভাবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান'সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বিগত ৩ (তিন) বছর যাবত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক পদে সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের কারণে পত্রিকাটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বলেন, দৈনিক আজকের সুন্দরবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখাই হবে আমার মূল লক্ষ্য।

এদিকে, প্রধান সম্পাদক পদে পদোন্নতি লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান, বার্তা সম্পাদক'সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান মঞ্জুকে প্রধান সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল আনুষ্ঠানিকভাবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান'সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বিগত ৩ (তিন) বছর যাবত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম সম্পাদক পদে সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের কারণে পত্রিকাটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক মশিউর রহমান মঞ্জু বলেন, দৈনিক আজকের সুন্দরবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখাই হবে আমার মূল লক্ষ্য।

এদিকে, প্রধান সম্পাদক পদে পদোন্নতি লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন উপদেষ্টা অ্যাড. আজাদ রহমান, বার্তা সম্পাদক'সহ দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত