বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম সুলতানী এলাকার মৃত জয়নাল আবদীন হাওলাদারের ছেলে মোঃ ফয়সাল হাওলাদার (৩৫)। তিনি ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
অপরজন হলেন, উত্তর উলানিয়া এলাকার যাদুয়া গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ সোহেল হোসেন (২৬)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গতকাল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে।
মতামত