ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

চরএককরিয়া মহিলা দলের ১ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত শামসুন্নাহার মুক্তা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার মুক্তা।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বড় ভাই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাঁর ছেলে জাহিদ হাসান সানি চরএককরিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিকভাবে সম্পৃক্ত একটি পরিবারের সদস্য হিসেবে শামসুন্নাহার মুক্তার নতুন এই দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে খুশি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

নতুন দায়িত্ব পালনে তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চরএককরিয়া মহিলা দলের ১ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত শামসুন্নাহার মুক্তা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার মুক্তা।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বড় ভাই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাঁর ছেলে জাহিদ হাসান সানি চরএককরিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিকভাবে সম্পৃক্ত একটি পরিবারের সদস্য হিসেবে শামসুন্নাহার মুক্তার নতুন এই দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে খুশি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

নতুন দায়িত্ব পালনে তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত