ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জসহ ১০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বরিশালসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত মেহেন্দিগঞ্জেও আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযান, ট্রলার ও ছোট নৌকার চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নৌপথে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জসহ ১০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বরিশালসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত মেহেন্দিগঞ্জেও আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযান, ট্রলার ও ছোট নৌকার চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নৌপথে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত