বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর ঢাকার শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত