দেশের বন্দরগুলোকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আধুনিক ও দক্ষ বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ গুরুত্বারোপ করেন।
সেমিনারে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি, নৌপরিবহন সচিব জাকারিয়া, জাইকার কান্ট্রি ডিরেক্টর তাকাহাশি, বিভিন্ন বন্দরের চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, “আমাদের বন্দরগুলোর রয়েছে দীর্ঘ ঐতিহ্য। সময়ের সঙ্গে বাণিজ্যের পরিধি বেড়েছে। এখন প্রয়োজন আরও আধুনিক ও দক্ষ বন্দর ব্যবস্থাপনা। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, ব্যবস্থাপনাগত দক্ষতা, সব পক্ষের মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও সমান গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, দেশের বন্দরগুলোকে বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা, কার্যকর সমন্বয় ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন।
সেমিনারে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতামত