বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করা এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রাজিব আহসান।
সভায় বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ, নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং হাইকোর্টের নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নদী দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত