লালমনিরহাটের দীর্ঘদিনের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা ও প্রয়োজনীয় অবকাঠামো যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
আজ ৪ অক্টোবর ২০২৬, রোববার তিনি মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
সংশ্লিষ্টরা জানান, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্য সম্প্রসারণেরও সম্ভাবনা তৈরি হবে।
মতামত