ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফারহান আলী ওয়াহিদ তৃতীয় গোলটি করেন। এরপর ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেন চতুর্থ গোল করে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে নিজেদের দাপট আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল লাল-সবুজের দল।

বাংলাদেশের এমন দাপুটে জয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফারহান আলী ওয়াহিদ তৃতীয় গোলটি করেন। এরপর ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেন চতুর্থ গোল করে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে নিজেদের দাপট আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল লাল-সবুজের দল।

বাংলাদেশের এমন দাপুটে জয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত