সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটি আসল ছবি বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) গত শনিবার ছবিটি প্রকাশ করে জানায়, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে এ ছবি তোলা হয়।
এদিকে ছবিটিকে ভুয়া প্রমাণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পৃথক এআই-নির্মিত ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন। ফলে যাচাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত