ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

ভোলাবাসীর জন্য আবারও সুখবর, ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস

ভোলাবাসীর জন্য আবারও বড় সুখবর! ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ‘ভোলা নর্থ-৩’ কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এতে দেশের গ্যাস সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরে গ্যাস পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।

এর আগে একই কূপের প্রথম স্তর থেকেও প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল বাপেক্স।

দুটি স্তরেই গ্যাসের সম্ভাবনা দেখা দেওয়ায় ভোলা নর্থ-৩ কূপটি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে। কূপটির উৎপাদন সক্ষমতা নিশ্চিত হলে জাতীয় গ্যাস সরবরাহে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভোলাবাসীর জন্য আবারও সুখবর, ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ভোলাবাসীর জন্য আবারও বড় সুখবর! ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ‘ভোলা নর্থ-৩’ কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এতে দেশের গ্যাস সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরে গ্যাস পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।

এর আগে একই কূপের প্রথম স্তর থেকেও প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল বাপেক্স।

দুটি স্তরেই গ্যাসের সম্ভাবনা দেখা দেওয়ায় ভোলা নর্থ-৩ কূপটি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে। কূপটির উৎপাদন সক্ষমতা নিশ্চিত হলে জাতীয় গ্যাস সরবরাহে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত