ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

সাভারে ডিবির অভিযানে ৮২ পিস ইয়াবাসহ সোহাগি ও সাব্বির গ্রেপ্তার

ঢাকার সাভারে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগি ও সাব্বির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, পাকিজার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাব্বির হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাভারে ডিবির অভিযানে ৮২ পিস ইয়াবাসহ সোহাগি ও সাব্বির গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার সাভারে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগি ও সাব্বির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, পাকিজার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাব্বির হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত