বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে মো. রিয়াজুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে উজিরপুর উপজেলায় পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. রিয়াজুর রহমান ২০২৫ সালের ২৫ মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন। পদাধিকার বলে তিনি উপজেলা পরিষদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।
প্রায় এক বছর আট মাস মেহেন্দিগঞ্জে দায়িত্ব পালনের পর এবার তাঁর নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে বরিশালের উজিরপুর উপজেলা।
এদিকে, তাঁর স্থলাভিষিক্ত হয়ে মেহেন্দিগঞ্জে কে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি তিনি ঠিক কবে দায়িত্ব হস্তান্তর করে উজিরপুরে যোগদান করবেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
মতামত