ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে রাত ৩টায় গাভী চুরি ৮০ হাজার টাকা ক্ষতিতে অসহায় পরিবার

প্রতিকি ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে গভীর রাতে একটি গাভী চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাবনের চর এলাকার মোঃ ফিরোজ মোল্লার বাড়ি থেকে গাভীটি চুরি হয়।

ভুক্তভোগী ফিরোজ মোল্লা একজন সাধারণ ও পরিশ্রমী মানুষ। দীর্ঘদিনের কষ্ট ও পরিশ্রমে গড়ে তোলা সম্পদের মধ্যে গাভীটি ছিল তাঁর পরিবারের অন্যতম জীবিকার অবলম্বন। হঠাৎ গভীর রাতে গরুটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুশ্চিন্তায় পড়েছে।

একটি গরু শুধু সম্পদ নয়, অনেক পরিবারের কাছে এটি জীবিকা, সঞ্চয় ও বেঁচে থাকার স্বপ্ন। তাই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গরুটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে রাত ৩টায় গাভী চুরি ৮০ হাজার টাকা ক্ষতিতে অসহায় পরিবার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে গভীর রাতে একটি গাভী চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাবনের চর এলাকার মোঃ ফিরোজ মোল্লার বাড়ি থেকে গাভীটি চুরি হয়।

ভুক্তভোগী ফিরোজ মোল্লা একজন সাধারণ ও পরিশ্রমী মানুষ। দীর্ঘদিনের কষ্ট ও পরিশ্রমে গড়ে তোলা সম্পদের মধ্যে গাভীটি ছিল তাঁর পরিবারের অন্যতম জীবিকার অবলম্বন। হঠাৎ গভীর রাতে গরুটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুশ্চিন্তায় পড়েছে।

একটি গরু শুধু সম্পদ নয়, অনেক পরিবারের কাছে এটি জীবিকা, সঞ্চয় ও বেঁচে থাকার স্বপ্ন। তাই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গরুটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত