ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

গর্ভবতী স্ত্রী রেখে নতুন বিয়ে হানিফ সুমির বিয়ে ঘিরে তোলপাড় মেহেন্দিগঞ্জে

ছবি সংগ্রহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ে করার অভিযোগ উঠেছে হানিফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে, যাকে বিয়ে করেছেন সেই সুমি বেগমেরও আগের স্বামীকে তালাক না দেওয়ার স্বীকারোক্তি সামনে এসেছে। দুই পক্ষের বৈবাহিক সম্পর্ক নিয়ে এমন জটিলতায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়ক সূত্রে জানা যায়, উপজেলার চানপুর ইউনিয়নের মাসুদ ডালির ছেলে হানিফের প্রথম সংসারে একটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের সুখী বেগমকে বিয়ে করেন। বর্তমানে সুখী বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা।

এরই মধ্যে গত ৫ নভেম্বর ঢাকার একটি কাজী অফিসে মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের মামুন জমাদারের মেয়ে সুমি বেগমকে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন হানিফ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়।

এদিকে সুমি বেগমের আগের সংসারেও রয়েছে এক বছরের একটি সন্তান। সুমি নিজেই স্বীকার করেছেন, তিনি তাঁর আগের স্বামীকে তালাক দেননি। ফলে আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বহাল থাকা অবস্থায় নতুন বিয়ের বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুখী বেগমকে নিয়ে তিনি সুখে নেই। এ কারণেই সুমি বেগমকে বিয়ে করেছেন।

অন্যদিকে সুমি বেগমের অভিযোগ, হানিফ তাঁকে জানিয়েছিলেন, তাঁর আগের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে। কিন্তু বিয়ের পর সুখী বেগমের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, সুখী বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা। সুমির দাবি, হানিফ তাঁর কাছে আগের বিয়ের বিষয়টি গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি আর হানিফের সঙ্গে সংসার করতে চান না।

সব মিলিয়ে একদিকে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নতুন বিয়ের অভিযোগ, অন্যদিকে নতুন স্ত্রীর আগের বৈবাহিক সম্পর্কের জটিলতা—দুই ঘটনায় মেহেন্দিগঞ্জজুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তবে বিয়ে ও তালাকসংক্রান্ত কাগজপত্র যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্যের ভিত্তিতেই এ ঘটনার প্রকৃত আইনগত অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গর্ভবতী স্ত্রী রেখে নতুন বিয়ে হানিফ সুমির বিয়ে ঘিরে তোলপাড় মেহেন্দিগঞ্জে

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত