ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবাসহ আজিজুর রহমান গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ আজিজুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার মজিদ মাঝির মার্কেট এলাকায় তিষা ডিজিটাল স্টুডিওর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার আজিজুর রহমান উপজেলার ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাদপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবাসহ আজিজুর রহমান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ আজিজুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার মজিদ মাঝির মার্কেট এলাকায় তিষা ডিজিটাল স্টুডিওর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার আজিজুর রহমান উপজেলার ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাদপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত