বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চাঁনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ সজল শিকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এক শোকবার্তায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, সজল শিকদারের অকাল মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মতামত