ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল সরদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানাধীন ৪ নম্বর দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানি এলাকার হাজিরহাট সংলগ্ন খালের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল সরদার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল সরদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানাধীন ৪ নম্বর দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানি এলাকার হাজিরহাট সংলগ্ন খালের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল সরদার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত