বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কালিকাপুর এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন মোল্লার বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আদম আলী মোল্লা ও রহিমা বেগমের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার রিয়াজ উদ্দিন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মতামত