ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

হিজলার মেমানিয়া বিএনপির নেতৃত্বে তরুণদের চমক হতে পারেন হারুন ও বোরহান

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতিতে আলোচনায় রয়েছেন দুই তরুণ নেতা মোঃ হারুন অর রশিদ গাজী ও মোঃ বোরহান সরদার। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান তৈরি করেছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে তারা আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত হতে চান।

দলীয় নেতাকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং কর্মীদের ডাকে সাড়া দেওয়ার বিষয়টি তাদের রাজনৈতিক পথচলার অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন সমর্থকরা।

মোঃ হারুন অর রশিদ গাজী: ১৯৯৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে হাতেখড়ি হয় তার। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সাবেক ওয়ার্ড যুবদল সভাপতি, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল উত্তর জেলার আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

নিজের রাজনৈতিক প্রত্যাশার কথা জানিয়ে হারুন অর রশিদ গাজী বলেন, ‘বিএনপি পরিবারেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার বাবা ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি, আগামী কমিটিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন করবেন।’

মোঃ বোরহান সরদার: তার রাজনৈতিক পথচলার পেছনে রয়েছে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য। তার বাবা দীর্ঘ ৩৫ বছর মেমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাবার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ, নেতাকর্মী ও সাংগঠনিক ভিত্তিকে ধারণ করেই এগিয়ে যেতে চান বোরহান।

তিনি মনে করেন, বাবার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও রেখে যাওয়া নেতাকর্মীদের ভালোবাসা তার পথচলার অন্যতম শক্তি। বাবার রাজনৈতিক অস্তিত্ব ও ঐতিহ্য অটুট রাখার প্রত্যয় নিয়েই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকতে চান।

মেমানিয়া ইউনিয়ন বিএনপির আগামী দিনের সাংগঠনিক নেতৃত্ব কেমন হবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা রয়েছে। সেই আলোচনায় হারুন অর রশিদ গাজী ও বোরহান সরদারের নামও উঠে আসছে।

তবে শেষ পর্যন্ত সাংগঠনিক নেতৃত্বে কারা স্থান পাবেন, তা নির্ধারণ করবে দলীয় সিদ্ধান্ত ও যোগ্যতার মূল্যায়ন। দুই তরুণ নেতার প্রত্যাশা, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে মেমানিয়া ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হিজলার মেমানিয়া বিএনপির নেতৃত্বে তরুণদের চমক হতে পারেন হারুন ও বোরহান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত