৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রথম প্রহরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক বাবুল পলোয়ান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ শিকদার আরজু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তরিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত