ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে ছোট ভাইয়ের হামলায় রক্তাক্ত বড় ভাই, হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীসহ

বরিশালের মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ও তার স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ সময় বড় ভাইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। শুধু তাই নয়, মারধরের পর ঘর থেকে নগদ ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বড় ভাইয়ের নাম মোস্তাফিজুর রহমান রিংকু এবং অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শাকিল আহমেদ রনি। আহত রিংকু ও তার স্ত্রী সুমি বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিংকুর ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে তার শিশু সন্তানের কান্নার শব্দে ছোট ভাই শাকিলের ঘুম ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রিংকু ও তার স্ত্রীর সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও তার স্ত্রী জান্নাত মিলে রিংকু ও তার স্ত্রী সুমিকে মারধর করেন। এ সময় শাকিল লোহার রড দিয়ে রিংকুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী রিংকু ও তার স্ত্রীর অভিযোগ, মারধরের ঘটনার পর তাদের ঘরে থাকা কোম্পানির নগদ ৫২ হাজার টাকা এবং নিজেদের সঞ্চিত ৪০ হাজার টাকাসহ মোট ৯২ হাজার টাকা নিয়ে যান শাকিল।

এ ঘটনায় রিংকুর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর ছোট ভাই শাকিলকে পরম যত্নে আগলে রেখেছিলেন বড় ভাই রিংকু। নিজের পরিশ্রমের উপার্জন দিয়ে ছোট ভাইয়ের বিভিন্ন শখ-আহ্লাদও পূরণ করতেন তিনি। সেই ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই ও ভাবিকে মারধরের এমন অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে ছোট ভাইয়ের হামলায় রক্তাক্ত বড় ভাই, হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীসহ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ও তার স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ সময় বড় ভাইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। শুধু তাই নয়, মারধরের পর ঘর থেকে নগদ ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বড় ভাইয়ের নাম মোস্তাফিজুর রহমান রিংকু এবং অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শাকিল আহমেদ রনি। আহত রিংকু ও তার স্ত্রী সুমি বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিংকুর ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে তার শিশু সন্তানের কান্নার শব্দে ছোট ভাই শাকিলের ঘুম ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রিংকু ও তার স্ত্রীর সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও তার স্ত্রী জান্নাত মিলে রিংকু ও তার স্ত্রী সুমিকে মারধর করেন। এ সময় শাকিল লোহার রড দিয়ে রিংকুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী রিংকু ও তার স্ত্রীর অভিযোগ, মারধরের ঘটনার পর তাদের ঘরে থাকা কোম্পানির নগদ ৫২ হাজার টাকা এবং নিজেদের সঞ্চিত ৪০ হাজার টাকাসহ মোট ৯২ হাজার টাকা নিয়ে যান শাকিল।

এ ঘটনায় রিংকুর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর ছোট ভাই শাকিলকে পরম যত্নে আগলে রেখেছিলেন বড় ভাই রিংকু। নিজের পরিশ্রমের উপার্জন দিয়ে ছোট ভাইয়ের বিভিন্ন শখ-আহ্লাদও পূরণ করতেন তিনি। সেই ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই ও ভাবিকে মারধরের এমন অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত