ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে পৌরসভার সোনামুখী এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১৫৭ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাস (২৮) ও মো. ইউনুছ সরদার (৩০)। তারা সবাই মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে পৌরসভার সোনামুখী এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১৫৭ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাস (২৮) ও মো. ইউনুছ সরদার (৩০)। তারা সবাই মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত