বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব শফিকুল ইসলাম রোকন ঐতিহ্যবাহী হরিনাথপুর বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার এ নির্বাচনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়ভাবে পরিচিত শফিকুল ইসলাম রোকন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
মতামত