ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

‎জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া বাড়ছে মেহেন্দিগঞ্জের কয়েকটি খেয়াঘাটের

‎মেহেন্দিগঞ্জের কয়েকটি খেয়াঘাটে পুনর্নির্ধারণ করা হয়েছে ট্রলারের ভাড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আগের নির্ধারিত কম ভাড়ায় ট্রলার চালকদের ব্যয় নির্বাহে অসুবিধা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎

‎এর আগে প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটে ভাড়া কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছিল। তবে বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেই ভাড়ায় ট্রলার চালকদের পোষাচ্ছে না। 

‎ফলে পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।

‎

‎নতুন নির্ধারিত ভাড়ার তালিকা:

‎

‎

‎১. স্টিমারঘাট–মিটুয়া খেয়াঘাট: আগে ভাড়া ছিল ২০ টাকা, পরে কমিয়ে ১০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ১৫ টাকা।

‎

‎২. লালখারাবাদ–লতা খেয়াঘাট: আগে ভাড়া ছিল ৫০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়েছিল। এখন ভাড়া ৫০ টাকা বহাল থাকবে।

‎

‎৩. লালমিয়ারহাট–বাহাদুরপুর: আগে ভাড়া ছিল ৪০ টাকা, পরে কমিয়ে ২০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ৩০ টাকা।

‎

‎৪. উলানিয়া–গোবিন্দপুর: আগে ভাড়া ছিল ১০০ টাকা, পরে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল। এখন নতুন ভাড়া ৭০ টাকা।

‎

‎৫. চরমহিষা–স্টিমারঘাট: আগে ভাড়া ছিল ৫০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ৪০ টাকা।

‎

‎৬. পোতলাতলী–নলবুনিয়া ও রহমানেরহাট: আগে ভাড়া ছিল ৬০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়েছিল। এখন নতুন ভাড়া ৫০ টাকা।

‎

‎

‎ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের আগের তুলনায় কিছুটা বেশি ভাড়া দিতে হবে। 

‎অন্যদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রলার চালকদের জন্যও ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

‎

‎যাত্রীদের সুবিধার্থে আগে ভাড়া কমানোর উদ্যোগ এবং বর্তমান পরিস্থিতিতে ব্যয় বিবেচনায় ভাড়া সমন্বয়—দুই বিষয়কে সামনে রেখেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‎জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া বাড়ছে মেহেন্দিগঞ্জের কয়েকটি খেয়াঘাটের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

‎মেহেন্দিগঞ্জের কয়েকটি খেয়াঘাটে পুনর্নির্ধারণ করা হয়েছে ট্রলারের ভাড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আগের নির্ধারিত কম ভাড়ায় ট্রলার চালকদের ব্যয় নির্বাহে অসুবিধা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎

‎এর আগে প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটে ভাড়া কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছিল। তবে বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেই ভাড়ায় ট্রলার চালকদের পোষাচ্ছে না। 

‎ফলে পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।

‎

‎নতুন নির্ধারিত ভাড়ার তালিকা:

‎

‎

‎১. স্টিমারঘাট–মিটুয়া খেয়াঘাট: আগে ভাড়া ছিল ২০ টাকা, পরে কমিয়ে ১০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ১৫ টাকা।

‎

‎২. লালখারাবাদ–লতা খেয়াঘাট: আগে ভাড়া ছিল ৫০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়েছিল। এখন ভাড়া ৫০ টাকা বহাল থাকবে।

‎

‎৩. লালমিয়ারহাট–বাহাদুরপুর: আগে ভাড়া ছিল ৪০ টাকা, পরে কমিয়ে ২০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ৩০ টাকা।

‎

‎৪. উলানিয়া–গোবিন্দপুর: আগে ভাড়া ছিল ১০০ টাকা, পরে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল। এখন নতুন ভাড়া ৭০ টাকা।

‎

‎৫. চরমহিষা–স্টিমারঘাট: আগে ভাড়া ছিল ৫০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়। এখন নতুন ভাড়া ৪০ টাকা।

‎

‎৬. পোতলাতলী–নলবুনিয়া ও রহমানেরহাট: আগে ভাড়া ছিল ৬০ টাকা, পরে কমিয়ে ৩০ টাকা করা হয়েছিল। এখন নতুন ভাড়া ৫০ টাকা।

‎

‎

‎ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের আগের তুলনায় কিছুটা বেশি ভাড়া দিতে হবে। 

‎অন্যদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রলার চালকদের জন্যও ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

‎

‎যাত্রীদের সুবিধার্থে আগে ভাড়া কমানোর উদ্যোগ এবং বর্তমান পরিস্থিতিতে ব্যয় বিবেচনায় ভাড়া সমন্বয়—দুই বিষয়কে সামনে রেখেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

‎

‎

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত