সততা, বিশ্বাস ও নৈতিকতার ভিত্তিতে আধুনিক, স্মার্ট ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী কারা নির্যাতিত ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম সাগর।
সততা, বিশ্বাস, নৈতিকতা এবং আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে অবহেলিত ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও সালিশি বাণিজ্য বন্ধের পাশাপাশি অপরিচ্ছন্ন রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু এবং সরকারি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ নেতা।
মোঃ রফিকুল ইসলাম সাগর আন্দারমানিক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম কুব্বাত আলী আকনের ছোট ছেলে। তিনি একজন বিশিষ্ট মেরিন পার্টস ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি পারিবারিক ব্যবসায়ও সফলতা অর্জন করেছেন তিনি।
ব্যবসায়িকভাবে বাংলাদেশের ছোট-বড় বিভিন্ন ধরনের জাহাজের ইঞ্জিন ও হাইড্রলিক গিয়ার বক্সের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করে থাকেন সাগর। এছাড়া তিনি সাউথ সিটি শপিং কমপ্লেক্স মার্কেট পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মের এই ছাত্রনেতা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। ইউনিয়নবাসীর প্রত্যাশা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি উন্নত, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি।
আন্দারমানিক ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম সাগর।
মতামত