বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও কাজীরহাট একতা কলেজের প্রভাষক এনামুল ইসলাম সজিব।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।
তাঁর এই নির্বাচনী সিদ্ধান্তকে ঘিরে চাঁনপুর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
মতামত