ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

হিজলার মেমানিয়া ইউনিয়নে শ্রমজীবী নারী নিয়োগে আবেদন গ্রহণ সম্পন্ন

বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমানিয়া ইউনিয়নে শ্রমজীবী নারীদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদন ফরম পূরণ ও জমা নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সরকারের ‘পল্লী সড়ক মেরামতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন’ কর্মসূচির অধীনে এসব শ্রমজীবী নারী নিয়োগ দেওয়া হবে।

এ কর্মসূচিতে অংশ নিতে ইউনিয়নের আগ্রহী দরিদ্র ও শ্রমজীবী নারীরা আবেদন ফরম পূরণ করে জমা দিয়েছেন। পরবর্তীতে জমাকৃত আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম বাস্তবায়িত হবে, অন্যদিকে দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হিজলার মেমানিয়া ইউনিয়নে শ্রমজীবী নারী নিয়োগে আবেদন গ্রহণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমানিয়া ইউনিয়নে শ্রমজীবী নারীদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদন ফরম পূরণ ও জমা নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সরকারের ‘পল্লী সড়ক মেরামতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন’ কর্মসূচির অধীনে এসব শ্রমজীবী নারী নিয়োগ দেওয়া হবে।

এ কর্মসূচিতে অংশ নিতে ইউনিয়নের আগ্রহী দরিদ্র ও শ্রমজীবী নারীরা আবেদন ফরম পূরণ করে জমা দিয়েছেন। পরবর্তীতে জমাকৃত আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম বাস্তবায়িত হবে, অন্যদিকে দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত