বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন সাইদুর রহমান ফরিদ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান সাইদুর রহমান ফরিদ।
তিনি মনে করেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই জনপ্রতিনিধি হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সাইদুর রহমান ফরিদের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলা।
মতামত