বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার ২ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এ আংশিক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
মতামত