চলতি বছরের ডিসেম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লগি-বৈঠার ছবি আপলোড করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
লগি-বৈঠার ছবি পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নির্ভর করে ভারত সরকারের সিদ্ধান্তের উপর,
২০২৪ সালের ৫ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, এর আগেও তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে যেকোনো সময় দেশে ঢুকে যাবেন শেখ হাসিনা কিন্তু তার কথার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি
এদিকে, লগি বৈঠার ছবি পোস্ট করার মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বার্তা দিতে চাইছেন, তারা কি আবারও দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করবেন কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।
মতামত