আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (চরখাকাটা) ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জলিল দেওয়ান।
দলীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় জলিল দেওয়ান বিশেষ করে রাজনৈতিক দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয়ভাবে পরিচিত।
প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে থেকে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি।
আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সাধারণ মানুষের পাশে থাকা এবং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
চরখাকাটা এলাকার সাধারণ ভোটারদের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান মো. জলিল দেওয়ান। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তার অবস্থান ও ভোটারদের সমর্থন কতটা জোরালো হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের সময় পর্যন্ত।
মতামত