ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মাণে সরেজমিনে পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

বরিশালের মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা ও বাস্তব অবস্থা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান।

আজ দুপুর ৩টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নম্বর ধরিচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে কাজিরহাটের আদর্শনগর ইউনিয়ন পর্যন্ত সম্ভাব্য সড়কপথ পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ এলজিইডি দপ্তরের সরকারি প্রকৌশলী এম. মিরাজ, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিক এলাহী বিপ্লবসহ মেহেন্দিগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মিত হলে দুই এলাকার মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মাণে সরেজমিনে পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা ও বাস্তব অবস্থা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান।

আজ দুপুর ৩টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নম্বর ধরিচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে কাজিরহাটের আদর্শনগর ইউনিয়ন পর্যন্ত সম্ভাব্য সড়কপথ পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ এলজিইডি দপ্তরের সরকারি প্রকৌশলী এম. মিরাজ, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিক এলাহী বিপ্লবসহ মেহেন্দিগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ-কাজিরহাট সংযোগ সড়ক নির্মিত হলে দুই এলাকার মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত