ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

‎কেরানীগঞ্জে মেহেন্দিগঞ্জের মেয়ে শিক্ষিকা ডালিয়াকে গলা কেটে হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎


প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‎কেরানীগঞ্জে মেহেন্দিগঞ্জের মেয়ে শিক্ষিকা ডালিয়াকে গলা কেটে হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎

‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বসতবাড়ির ফ্ল্যাট থেকে মোসাঃ ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিয়া আক্তার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের আবদুল মজিদ সিকদারের কন্যা।
‎
‎তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা এবং বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‎
‎ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার একটি ভবনের ৩য় তলার নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তার একাই বসবাস করতেন। সকালে তার বাসায় গৃহপরিচারিকা কাজ করতে এলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। কিছুক্ষণ ডাকাডাকির পর বোরকা পরা এক অজ্ঞাত ব্যক্তি তড়িঘড়ি করে ফ্ল্যাট থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে গৃহপরিচারিকা ভেতরে প্রবেশ করে মেঝেতে ডালিয়া সুমার রক্তাক্ত ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
‎
‎জানা গেছে, স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া আক্তার নিজের কেনা এই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে থাকতেন। তবে সম্প্রতি দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই বসবাস করতিলেন। একা থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎
‎পুলিশ ও প্রশাসনের বক্তব্য: ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ জানায়, হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে ওই ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোরকা পরা পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত এবং পারিবারিক ও পূর্ব শত্রুতার বিষয় খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎এই নৃশংস হত্যাকাণ্ডে মেহেন্দিগঞ্জে তার গ্রামের বাড়ি ও কেরানীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


‎কেরানীগঞ্জে মেহেন্দিগঞ্জের মেয়ে শিক্ষিকা ডালিয়াকে গলা কেটে হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বসতবাড়ির ফ্ল্যাট থেকে মোসাঃ ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিয়া আক্তার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের আবদুল মজিদ সিকদারের কন্যা।
‎
‎তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা এবং বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‎
‎ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার একটি ভবনের ৩য় তলার নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তার একাই বসবাস করতেন। সকালে তার বাসায় গৃহপরিচারিকা কাজ করতে এলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। কিছুক্ষণ ডাকাডাকির পর বোরকা পরা এক অজ্ঞাত ব্যক্তি তড়িঘড়ি করে ফ্ল্যাট থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে গৃহপরিচারিকা ভেতরে প্রবেশ করে মেঝেতে ডালিয়া সুমার রক্তাক্ত ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
‎
‎জানা গেছে, স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া আক্তার নিজের কেনা এই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে থাকতেন। তবে সম্প্রতি দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই বসবাস করতিলেন। একা থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎
‎পুলিশ ও প্রশাসনের বক্তব্য: ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ জানায়, হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে ওই ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোরকা পরা পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত এবং পারিবারিক ও পূর্ব শত্রুতার বিষয় খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎এই নৃশংস হত্যাকাণ্ডে মেহেন্দিগঞ্জে তার গ্রামের বাড়ি ও কেরানীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।


সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত