বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব পারভেজ খন্দকার, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খান এবং মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ শিকদার আরজুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতামত