দেশের চলমান তীব্র তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ (বৃহস্পতিবার) মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় সরকারের গৃহীত উদ্যোগ ও দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংকট থেকে উত্তরণে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের এ শান্তিপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণকে চলমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, মেহেন্দিগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন পিপলুসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত