ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

দীর্ঘ তিন মাস পরে নিজ জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারী

দীর্ঘ তিন মাস পরে নিজ জন্মভূমি বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে ফিরেছেন গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী। প্রায় তিন মাস আগে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজ এলাকায় ফেরার খবরে তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে একতা খেয়াঘাটে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন উপস্থিত জনতা।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের ফুলেল শুভেচ্ছা, অশ্রুসিক্ত ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় একতা খেয়াঘাটে। প্রিয় নেতার প্রত্যাবর্তনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

সংবর্ধনা শেষে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতার সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দীর্ঘ তিন মাস পরে নিজ জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ তিন মাস পরে নিজ জন্মভূমি বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে ফিরেছেন গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী। প্রায় তিন মাস আগে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজ এলাকায় ফেরার খবরে তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে একতা খেয়াঘাটে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন উপস্থিত জনতা।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের ফুলেল শুভেচ্ছা, অশ্রুসিক্ত ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় একতা খেয়াঘাটে। প্রিয় নেতার প্রত্যাবর্তনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

সংবর্ধনা শেষে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতার সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন তারা।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত