ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

ইতিহাসের সেরা বরাদ্দ পেয়ে খুশি মেহেন্দিগঞ্জের ২৩টি মন্দিরের কর্তৃপক্ষ

বরিশালের মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট এলাকার ২৩টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সরকারি ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ হাজার ১০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে দুর্গাপূজা উপলক্ষে এত বড় বরাদ্দ আগে কখনো পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এবারের এই বরাদ্দ পেয়ে আনন্দিত ও সন্তুষ্ট মন্দির কর্তৃপক্ষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে প্রতিটি মন্দিরে সর্বোচ্চ ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। তবে ২০২৬ সালে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরের জন্য দেড় টন (১ হাজার ৫০০ কেজি) চাল বরাদ্দ দেন। এর পাশাপাশি সরকারি তহবিল থেকে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে প্রতিটি মন্দিরের জন্য মোট ২ হাজার ১০০ কেজি চালের বরাদ্দ নির্ধারিত হয়।

মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখী গ্রামের শ্রী শ্রী কালী দুর্গা হরি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ভক্ত বলেন, “২০২৬ সালে আমাদের মন্ত্রী রাজিব আহসান যে পরিমাণ চাল বরাদ্দ দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার তুলনায় আমরা সর্বোচ্চ বরাদ্দ পেয়েছি। প্রতি টন চালের মূল্য ৩৪ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ জন্য মন্দিরের পুরোহিতসহ হিন্দু ধর্মাবলম্বীরা নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।”

বাসুদেব ভক্ত আরও জানান, বরাদ্দের চাল ছাড় করাতে মাস্টাররোল, রেভিনিউ স্ট্যাম্প এবং চাল ওঠানো-নামানোর শ্রমিক খরচসহ বিভিন্ন ব্যয় বাদ দিয়ে প্রতি কেজি চালের হিসাবে ৩৩ টাকা হারে অর্থ নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতিটি মন্দিরের জন্য মোট ২ হাজার ১০০ কেজি চালের বিপরীতে প্রায় ৬৯ হাজার ৩০০ টাকা হয়। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মোট ৭৪ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুভাষ দাস বলেন, “দেশের বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সাধারণত ৫০০ কেজির বেশি চাল বরাদ্দ পাওয়ার নজির নেই। এ বছর স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের পক্ষ থেকে এত বড় বরাদ্দ পেয়ে আমরা আনন্দিত ও উৎসাহিত। এ উদ্যোগ দুর্গোৎসব উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ বিষয়ে মেহেন্দিগঞ্জের প্রকল্প বাস্তবায়ন দপ্তরের প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরের জন্য সরকারি বরাদ্দের ৬০০ কেজি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দের ১ হাজার ৫০০ কেজিসহ মোট ২ হাজার ১০০ কেজি চালের ডিও লেটার সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দুর্গোৎসব উপলক্ষে এ ধরনের বরাদ্দ পূজা উদযাপনের প্রস্তুতিকে আরও সহজ করবে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ বাড়াবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইতিহাসের সেরা বরাদ্দ পেয়ে খুশি মেহেন্দিগঞ্জের ২৩টি মন্দিরের কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত