ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

ধর্ম যার যার, রাষ্ট্র সবার মেহেন্দিগঞ্জে সম্প্রীতির বার্তা প্রতিমন্ত্রী রাজীব আহসানের

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমরা সবাই এ দেশের নাগরিক। কোনো বৈষম্য নয়, সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। বাংলাদেশ সবার।”

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে সম্প্রীতি ও সহাবস্থানের এ বার্তা দেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তিনটি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন দুর্গা মন্দির, পাতারহাট বন্দরের জগন্নাথ জিউর মন্দির এবং চুনারচরের শ্রীশ্রী মদনমোহন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও তারা নিরাপদ থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

পরে তিনটি মন্দিরে অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মাঝে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন রাজীব আহসান।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার মেহেন্দিগঞ্জে সম্প্রীতির বার্তা প্রতিমন্ত্রী রাজীব আহসানের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমরা সবাই এ দেশের নাগরিক। কোনো বৈষম্য নয়, সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। বাংলাদেশ সবার।”

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে সম্প্রীতি ও সহাবস্থানের এ বার্তা দেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তিনটি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন দুর্গা মন্দির, পাতারহাট বন্দরের জগন্নাথ জিউর মন্দির এবং চুনারচরের শ্রীশ্রী মদনমোহন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও তারা নিরাপদ থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

পরে তিনটি মন্দিরে অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মাঝে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন রাজীব আহসান।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত