ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বরিশাল, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মেহেন্দীগঞ্জ উপজেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা কাটা এবং সঞ্চালন লাইনে হাত দেওয়া থেকে বিরত থাকতে গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বরিশাল, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মেহেন্দীগঞ্জ উপজেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দীগঞ্জ জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা কাটা এবং সঞ্চালন লাইনে হাত দেওয়া থেকে বিরত থাকতে গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত