ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

বন্দর আধুনিকায়নে রাজিব আহসানের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের বৈঠক

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এখন সময়ের দাবি। অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, দ্রুত কার্গো হ্যান্ডলিং ও উন্নত লজিস্টিকস ব্যবস্থার মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা বাড়াতে সরকার বিদেশি বিনিয়োগ ও বৈশ্বিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় দেশের বন্দর খাতের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং মেরিটাইম খাতে নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বন্দর আধুনিকায়নে রাজিব আহসানের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এখন সময়ের দাবি। অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, দ্রুত কার্গো হ্যান্ডলিং ও উন্নত লজিস্টিকস ব্যবস্থার মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা বাড়াতে সরকার বিদেশি বিনিয়োগ ও বৈশ্বিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় দেশের বন্দর খাতের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং মেরিটাইম খাতে নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত