ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জ শিক্ষক সমিতির সম্পাদক মিরনের মেয়ে লাবিবারর অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

বরিশালের মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মিরনের বড় মেয়ে মাইমুনা আনজুম লাবিবা অর্জন করেছে ‘ক্লারিয়ন কল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’।

তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

লাবিবা মো. মাহবুব হোসেন মিরন ও নাজনিন নাহার সুইটির বড় মেয়ে। তার বাবা-মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষানুরাগী পরিবারের সন্তান লাবিবা ছোটবেলা থেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে।

লাবিবা পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে সে আইস্টিম (iSTEAM) ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যয়নরত।

তার এই অর্জন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও পড়াশোনায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে লাবিবা—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।

লাবিবার এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জ শিক্ষক সমিতির সম্পাদক মিরনের মেয়ে লাবিবারর অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মিরনের বড় মেয়ে মাইমুনা আনজুম লাবিবা অর্জন করেছে ‘ক্লারিয়ন কল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’।

তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

লাবিবা মো. মাহবুব হোসেন মিরন ও নাজনিন নাহার সুইটির বড় মেয়ে। তার বাবা-মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষানুরাগী পরিবারের সন্তান লাবিবা ছোটবেলা থেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে।

লাবিবা পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে সে আইস্টিম (iSTEAM) ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যয়নরত।

তার এই অর্জন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও পড়াশোনায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে লাবিবা—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।

লাবিবার এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।

সাউথ বাংলা টাইমস

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত