ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাউথ বাংলা টাইমস

মেহেন্দিগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস, ২৩ মণ্ডপ নিয়ে বিশেষ সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সরকারি অনুদান সুষমভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। এতে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফাহিম হাসান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ ছাড়া মেহেন্দিগঞ্জ থানা পূজা ফ্রন্ট ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মন্দিরের পুরোহিতরা সভায় অংশ নেন।

সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের অর্থ সুষমভাবে বণ্টনের পাশাপাশি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

সভায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাউথ বাংলা টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেন্দিগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস, ২৩ মণ্ডপ নিয়ে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : বিএম নাঈম মাহমুদ। 
বার্তা সম্পাদক: হারুন অর রশীদ 

কপিরাইট © ২০২৬ সাউথ বাংলা টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত