আজ সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, সাবেক ছাত্রনেতা মাহমুদ খানের শুভ জন্মদিন।
রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ মাহমুদ খান দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক সাংগঠনিক দায়িত্ব পালন করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমেও ভূমিকা রেখে চলেছেন তিনি।
তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন।
শুভ জন্মদিন মাহমুদ খান। তার আগামী দিনগুলো সুন্দর, সফল ও আনন্দময় হয়ে উঠুক—এমন প্রত্যাশা সবার।
মতামত